বাংলাদেশের প্রযুক্তি সহায়তা নিচ্ছে পাপুয়া নিউগিনি

২০ এপ্রিল, ২০২২ ১২:২৮  
প্রশান্ত মহাসগরীয় দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউগিনির ডিজিটাল রূপান্তরে সহায়তা করবে বাংলাদেশ। দেশটির সরকারি ও বেসরকারি পর্যায়ের নগারিক সেবার ডিজিটাল রূপান্তর ছাড়াও অবকাঠামোগত উন্নয়নেও অবদান রাখতে যাচ্ছে বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এ নিয়ে মঙ্গলবার দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে বাংলাদেশের ডিজিটাল অভ্যুত্থান ও দর্শনকে অভিবনন্দন জানিয়ে তা নিজের দেশে প্রয়োগে আগ্রহ প্রকাশ করেন দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী তিমোথি মসিও। এই আগ্রহকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের আইসিটি বিভাগের পক্ষ থেকে সর্বাত্মত সহযোগিতার আশ্বাস দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ এবং এমিনেন্স গ্রুপের প্রধান নির্বাহী উপস্থিত ছিলেন।